বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা কত ছিল

How many Quraysh in the Battle of Badr


ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়ের নাম বদর যুদ্ধ। এটি ছিল সত্য ও মিথ্যার পার্থক্যকারী প্রথম বড় যুদ্ধ, যা ইসলামের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। আল্লাহ তা’য়ালা বলেছেন, وَمَا أَنزَلْنَا عَلَىٰ عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ " হক ও বাতিলের ফয়সালার দিন দুই দল মুখোমুখি হয়েছিল, সেদিন আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছিলাম" (সূরা: আল-আনফাল, ৮:৪১)

২য় হিজরির ১৭ রমজান মদিনার অদূরে বদর নামক স্থানে এই ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। এতে একদিকে কুরাইশদের সুসজ্জিত ও বিশাল বাহিনী, আর অন্যদিকে ছিল সংখ্যায় ও শক্তিতে অত্যন্ত দুর্বল কিন্তু ইমানের বলে বলিয়ান মুসলিম বাহিনী।

এটি একটি প্রমাণিত সত্য কথা যে, বদর যুদ্ধ কেবল দুটি পক্ষের লড়াই ছিল না, বরং এটি ছিল ঈমানের শক্তির সাথে কুফরির অহংকারের চরম পরিনতি। এ যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা নগণ্য হলেও তাদের মনোবল ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, সেদিন আধুনিক যুদ্ধবিদ্যার সকল হিসাব-নিকাশ পাল্টে দিয়েছিল।

বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা কত ছিল?

উমার ইবনু খাত্তাব (রা.) হতে বর্ণিত হাদিস অনুসারে বদর যুদ্ধে মুশরিকদের সংখ্যা ছিল ১০০০ জন এবং মুসলিম বাহিনীর সংখ্যা ছিল ৩১৩ জন। হযরত উমর রা. বলেন, نَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْمُشْرِكِينَ وَهُمْ أَلْفٌ وَأَصْحَابُهُ ثَلاَثُمِائَةٍ وَتِسْعَةَ عَشَرَ رَجُلاً

অর্থাৎ বদরের যুদ্ধের দিনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের দিকে তাকালেন, দেখলেন যে, তারা সংখ্যায় ছিল এক হাজার। আর তার সাহাবী ছিলেন তিনশত তেরো জন। এতে পরিষ্কারভাবে বুঝা যায় যে, বদর যুদ্ধে মক্কার কুরাইশ কাফেরদের সৈন্যসংখ্যা ছিল ১,০০০ জন।

অন্যদিকে, তাদের মোকাবিলায় মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। সংখ্যা এবং শক্তির বিচারে কুরাইশরা মুসলমানদের তুলনায় প্রায় তিনগুণ বেশি এবং শক্তিশালী ছিল। কিন্তু সংখ্যাধিক্য ও অস্ত্রসজ্জায় অনেক এগিয়ে থাকা সত্ত্বেও কুরাইশরা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং মুসলিম বাহিনী আল্লাহর অশেষ রহমতে বিজয় লাভ করে।

বদর যুদ্ধে মুসলমান ও কুরাইশ বাহিনীর সংখ্যার একটি তুলনামূলক চিত্র

নিচের সারণিতে বদর যুদ্ধের সময় উভয় পক্ষের শক্তির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

বিষয়

মুসলমান

কুরাইশ

সৈন্য সংখ্যা

৩১৩ জন

প্রায় ১,০০০ জন

ঘোড়া

২ টি

প্রায় ১০০ টি

উট

৭০ টি

প্রায় ৭০০ টি


কুরাইশ বাহিনীর প্রধান নেতারা কারা ছিল?

কুরাইশদের বিশাল বাহিনী পরিচালিত হচ্ছিল মক্কার প্রভাবশালী ও ইসলাম বিদ্বেষী নেতাদের নেতৃত্বে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:

·         আবু জাহল: কুরাইশ বাহিনীর সর্বাধিনায়ক এবং ইসলামের ঘোর শত্রু।

·         উতবা ইবনে রাবিয়া: কুরাইশদের অন্যতম প্রধান নেতা।

·         শায়বা ইবনে রাবিয়া: উতবার ভাই, যিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

·         উমাইয়া ইবনে খালাফ: কুরাইশদের অন্যতম প্রভাবশালী নেতা।

কুরাইশ বাহিনী কেন বদরে এসেছিল?

কুরাইশরা কেবল একটি সাধারণ যুদ্ধ করতে বদরে আসেনি, এর পেছনে বেশ কিছু কৌশলগত ও রাজনৈতিক কারণ ছিলযেমন-

১. বাণিজ্যক কাফেলা রক্ষা করা: সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে আবু সুফিয়ানের নেতৃত্বে রওনা হওয়া বিশাল বাণিজ্যিক কাফেলা মুসলিমদের হাত থেকে রক্ষা করা।

২. মুসলমানদের শক্তি দমন: মদিনায় ইসলাম দ্রুত প্রসার লাভ করায় কুরাইশরা শঙ্কিত ছিল। তারা শুরুতেই মুসলিম শক্তিকে "Nip in the bud"  বা অঙ্কুরে বিনাশ করতেই বদরে এসেছিল।

৩. রাজনৈতিক আধিপত্য বজায় রাখা: আরবে কুরাইশদের যে কৌলিন্য ও দপট ছিল, তার ধারাবাহিকতা ধরে রাখতে মুসলমানদের পরাস্ত করাকে অপরিহার্য মনে করেছিল।

কুরাইশদের পরাজিত হওয়ার কারণ কি?

কুরাইশদের পরাজয় ছিল তাদের অহংকার ও অনৈক্যের ফল, অন্যদিকে মুসলমানদের বিজয় ছিল সুশৃঙ্খল নেতৃত্ব ও ঈমানের জয়। এর মূল কারণগুলো হলো:

  • মুসলমানদের ঈমান: আল্লাহর ওপর গভীর আস্থা ও শহীদ হওয়ার অদম্য বাসনা মুসলিম যোদ্ধাদের মরণপণ লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল।
  • সুসংগঠিত নেতৃত্ব: মহানবী (সা.)-এর সুনিপুণ রণকৌশল ও সাহাবীদের অবিচল আনুগত্য মুসলিম বাহিনীকে এক অজেয় শক্তিতে পরিণত করেছিল।
  • আল্লাহর সাহায্য: আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে মুসলিম বাহিনীকে সহায়তা করেছিলেন।

কুরআনে কারীমে বদর যুদ্ধ সম্পর্কে কী বলা হয়েছে?

১. আল্লাহর পক্ষ থেকে সাহায্যে:

وَلَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ‌ۖ فَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

অর্থ: "নিশ্চয় আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, যখন তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।" (সূরা আলে ইমরান ৩:১২৩)

এই আয়াত পরিষ্কারভাবে প্রমাণ করে যে, যুদ্ধক্ষেত্রে জয়-পরাজয় শুধুমাত্র সৈন্য সংখ্যার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। কারণ এ যুদ্ধে যোদ্ধাদের সংখ্যা ছিল একেবারে কম এবং যুদ্ধ-সামগ্রীও ছিল খুবই নগন্য

২. ফেরেশতাদের সাহায্যের প্রতিশ্রুতি

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ

অর্থ:
"
যখন তোমরা তোমাদের রবের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, আমি এক হাজার ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব।" সূরা: আল-আনফাল, ৮:৯

সহিহ হাদিসে কি বলা হয়েছে?

১. বদরে অংশগ্রহণকারীদের বিশেষ মর্যাদা

আল্লাহ বদরে অংশগ্রহণকারীদের সম্পর্কে বলেছেন: “তোমাদের যা ইচ্ছে কর’ তোমাদের জন্য জান্নাত অবধারিত অথবা (বর্ণনাকারীর সন্দেহ) আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি।“ সূত্র: সহিহ বুখারি, হাদিস নং ৩৯৮৩ বদর যুদ্ধে যোগদানকারীগণেরমর্যাদা অধ্যায়: ৬৪/৯. (বিভিন্ন সংস্করণে নম্বর ভিন্ন হতে পারে)

২. বদর যুদ্ধে ফেরেশতাদের অংশগ্রহণ

এক সাহাবি এক মুশরিককে অনুসরণ করছিলেন। তখন তিনি আকাশ থেকে চাবুকের শব্দ শুনতে পান এবং ফেরেশতার সাহায্যে সেই মুশরিক নিহত হয়।

সূত্র: সহিহ মুসলিম, কিতাবুল জিহাদ

৩. বদর যুদ্ধে রাসূল (সা.)-এর দোয়া

রাসূলুল্লাহ (সা.) বদরের দিন অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করেন:

‏ اللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي اللَّهُمَّ إِنْ تَهْلِكْ هَذِهِ الْعِصَابَةُ مِنْ أَهْلِ الإِسْلاَمِ لاَ تُعْبَدْ فِي الأَرْضِ

"হে আল্লাহ! তুমি আমাকে যা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছ, তা দাও। হে আল্লাহ! যদি মুসলিমদের এ ক্ষুদ্র সেনাদল ধ্বংস করে দাও তবে পৃথিবীতে তোমার ইবাদাত করার মত আর কেউ থাকবে না। "

সূত্র: সহিহ মুসলিম, বদর যুদ্ধে ফেরেশতা দ্বারা সাহায্য করা এবং গনীমত বৈধ হওয়া সংক্রান্ত অধ্যায়: ১৮, হাদিস একাডেমি নাম্বারঃ ৪৪৮০ , আন্তর্জাতিক নাম্বারঃ ১৭৬৩।

৪. বদরে অংশগ্রহণকারী সাহাবীদের শ্রেষ্ঠত্ব

হযরত জিবরাইল (আ.) নবী (সা.)-কে জিজ্ঞেস করেন: "তোমরা বদরে অংশগ্রহণকারীদের কী মনে কর?" নবী (সা.) বলেন: "তারা মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত।" সূত্র: সহিহ বুখারি, কিতাবুল মাগাযী।

গুরুত্বপূর্ণ রেফারেন্স?

  1. সূরা আলে ইমরান ৩:১২৩
  2. সূরা আল-আনফাল ৮:৯
  3. সূরা আল-আনফাল ৮:১২
  4. সহিহ মুসলিম ১৭৬৩ (রাসূল -এর দোয়া)
  5. সহিহ বুখারি ৩৯৮৩ (বদর অংশগ্রহণকারীদের মর্যাদা)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. বদর যুদ্ধে কাফিরদের সংখ্যা কত ছিল?

উত্তর: ১,০০০ জন।

২. বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল?

উত্তর: ৩১৩ জন।

৩. বদর যুদ্ধে কতজন কাফির নিহত হয়েছিল?

উত্তর: ৭০ জন।

৪. বদর যুদ্ধ কবে সংঘটিত হয়?

উত্তর: ১৭ রমজান, ২য় হিজরি।

ঐতিহাসিক বদর যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: [বদরযুদ্ধের ইতিহাস] [বদর যুদ্ধে শহীদ সাহাবীদের নাম] [বদর যুদ্ধের কারণ] [বদরযুদ্ধের ফলাফল] [বদর যুদ্ধে পানির কূপের ঘটনা]।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ