Ad Code

Responsive Advertisement

আমুল হুযন বলতে কি বুঝ | What is Amul Huzn

Amul Huzn


ইসলামের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক এবং তাৎপর্যপূর্ণ একটি অধ্যায় হলো আমুল হুযন বা দুঃখের বছর কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়তের জীবনের এক চরম সংকটের বছর এটি। আজ আমরা এই আর্টিকেলে আমুল হুযন বা দুঃখের বছরের বিস্তারিত ইতিহাস, এর কারণ, তাৎপর্য এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে গভীর আলোচনা করব।

আমুল হুযন আসলে কি? What is Amul Huzn?

আমুল হুযন শব্দের অর্থ হলো 'দুঃখের বছর' বা 'বেদনার বছর' আরবি 'আম' (ماع) শব্দের অর্থ বছর এবং 'হুযন' (نزح) শব্দের অর্থ দুঃখ বা শোক। নবুওয়তের দশম বর্ষে ৬১৯ খ্রিস্টাব্দে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জীবনের সবচেয়ে প্রিয় এবং প্রধান দুজন আশ্রয়দাতাকে হারান।

প্রথমে পরম শ্রদ্ধেয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন এবং মাত্র কয়েকদিনের ব্যবধানে তাঁর স্ত্রী উম্মুল মুমিনীন হযরত খাদিজা (রা.) ইন্তেকাল করেন।

পড়ে নিন নবীজির প্রিয় জীবনসঙ্গিনী হযরত খাদিজা (রা) এর জীবনী

ইসলামের দাওয়াত প্রচারের কঠিনতম সময়ে এই দুই অভিভাবকের চলে যাওয়া রসূলুল্লাহ (সা.)-কে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে তুলেছিল। এই কারণে ইসলামের ইতিহাসে এই বছরটিকে 'আমুল হুযন' বা শোকের বছর হিসেবে অভিহিত করা হয়।

আমুল হুযন বা দুঃখের বছরের প্রেক্ষাপট কারণ

আমুল হুযন হঠাৎ করে আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর পেছনে রয়েছে কুরাইশদের দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক বয়কট। নবুওয়তের সপ্তম বর্ষ থেকে নবম বর্ষ পর্যন্ত দীর্ঘ তিনটি বছর রসূলুল্লাহ (সা.) এবং বনু হাশিম গোত্রকে 'শেবে আবি তালিব'-এ বন্দি জীবন কাটাতে হয়েছিল।

কুরাইশদের এই নিষ্ঠুর বয়কট এবং শেবে আবি তালিবের বন্দি জীবন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটেরশেবে আবি তালিবে বন্দি জীবন ও মুসলমানদের কষ্ট আর্টিকেলটি পড়তে পারেন।

এই দীর্ঘ তিন বছর মুসলমানরা গাছের পাতা, চামড়া চিবিয়ে জীবন ধারণ করেছিলেন। এই চরম খাদ্যসংকট এবং শারীরিক মানসিক নির্যাতন রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয়জনদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল। এই বয়কট থেকে মুক্তির অল্প কিছুদিন পরেই নবুওয়তের দশম বর্ষে আমুল হুযনের ঘটনাটি ঘটে।

ইসলামের ইতিহাসে আবু তালিবের ইন্তেকাল নবী মুহাম্মদ (.) এর জন্য এক বড় ধাক্কা

আবু তালিব মক্কার কুরাইশদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। নবুওয়তের দশম বর্ষের শাওয়াল মাসে নবীজির (স.) এর চাচা আবু তালিব এর ঘটনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এমনকি শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেনে।

আবু তালিবের রাজনৈতিক আশ্রয়

আবু তালিব যতদিন জীবিত ছিলেন, মক্কার কাফেররা রসূলুল্লাহ (সা.)-এর গায়ে হাত তোলার সাহস পায়নি। তিনি ভাতিজাকে কুরাইশদের সব ধরনের শারীরিক নির্যাতন থেকে বুক দিয়ে আগলে রেখেছিলেন। আবু তালিবের ইন্তেকালের মাধ্যমে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে একটি বড় রাজনৈতিক সামাজিক নিরাপত্তার দেয়াল ভেঙে পড়ে।

উম্মুল মুমিনীন হযরত খাদিজা (রা.)-এর বিদায়

আবু তালিবের মৃত্যুর মাত্র তিন দিন (মতান্তরে কয়েক দিন) পর রসূলুল্লাহ (সা.)-এর প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা (রা.) ইন্তেকাল করেন। এই যেন দুঃখের ওপর আরও বড় দুঃখের পাহাড় ভেঙে পড়া।

ঘরের ভেতরের সান্ত্বনার আশ্রয়

কুরাইশরা যখন বাইরে রসূলুল্লাহ (সা.)-কে উপহাস করত, পাগল বা জাদুকর বলে গালি দিত, তখন তিনি ঘরে ফিরে খাদিজা (রা.)-এর কাছে শান্তি পেতেন। হযরত খাদিজা (রা.) তাঁর সমস্ত সম্পদ ইসলামের পথে বিলিয়ে দিয়েছিলেন এবং প্রথম দিন থেকেই রাসুলুল্লাহ (সা.)-কে মানসিক সাহস জুগিয়েছিলেন। তাঁর মৃত্যুর মাধ্যমে সেই সাহসের জায়গা টুকুও শেষ হয়ে যায়।

আমুল হুযন এর সময় রসূলুল্লাহ (সা.)-এর মানসিক অবস্থা

পরপর দুই প্রিয়জনকে হারিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানসিকভাবে অত্যন্ত নিঃসঙ্গ ব্যথিত হয়ে পড়েছিলেন। ইতিহাসবিদদের মতে, নবীজি (স.) বেশ কিছুদিন গভীর চিন্তায় মগ্ন ছিলেন ঘর থেকে বের হননি।

মক্কার কাফেররা এই সুযোগে তাঁর ওপর নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। আবু তালিবের মৃত্যুর পর একদিন এক কুরাইশ দুরাচার রসূলুল্লাহ (সা.)-এর পবিত্র মাথায় ধুলোবালি ময়লা ছুঁড়ে মেরেছিল। তিনি যখন ধুলোমাখা অবস্থায় ঘরে ফেরেন, তখন তাঁর কন্যারা কাঁদছিলেন।

রসূলুল্লাহ (সা.) তখন কন্যাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, "কেঁদো না মা, আল্লাহ তোমাদের পিতাকে রক্ষা করবেন।" এই ঘটনাগুলো প্রমাণ করে আমুল হুযন এর পরবর্তী সময়টা কতটা কঠিন ছিল।

তায়েফ সফর: আমুল হুযন এর পর আরও এক চরম পরীক্ষা

মক্কায় যখন আশ্রয়হীন অবস্থার তৈরি হলো, তখন রসূলুল্লাহ (সা.) ইসলামের দাওয়াতের কাজ এবং একটু আশ্রয়ের খোঁজে মক্কার বাইরে তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সফরটিও ছিল আমুল হুযন এর কষ্টের এক ধারাবাহিকতা। কারণ তায়েফের নেতৃবৃন্দ রসূলুল্লাহ (সা.)-এর দাওয়াত কবুল করা তো দূরের কথা, তাঁর পেছনে শহরের বখাটে ছেলেদের লেলিয়ে দিয়েছিল। তারা পাথর ছুঁড়ে নবীজির শরীর মোবারক রক্তাক্ত করে দিয়েছিল। জুতো মোবারক রক্তে জমাট বেঁধে গিয়েছিল। ইসলামের ইতিহাসে এটি অন্যতম এক নির্মম অধ্যায়।

জেনে নিন রাসূলুল্লাহ (সা)-এর তায়েফ সফরের লোমহর্ষক ঘটনা

আমুল হুযন বা দুঃখের বছর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি?

আমুল হুযন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এখান থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আগত সমস্ত মুসলমানের জন্য রয়েছে গভীর শিক্ষণীয় বার্তা।

·         ধৈর্য ইস্তেকামাত: চরম বিপদেও আল্লাহর দ্বীনের ওপর অবিচল থাকার শিক্ষা আমরা এখান থেকে পাই।

·         আল্লাহর ওপর তাওয়াক্কুল: দুনিয়াবি সব মাধ্যম বা আশ্রয় চলে গেলেও মূল ভরসা যে একমাত্র আল্লাহ, তা এই ঘটনা মনে করিয়ে দেয়।

·         কষ্টের পরেই স্বস্তি: আমুল হুযন এবং তায়েফের কষ্টের পরই আল্লাহ সুবহানাহু তাআলা রসূলুল্লাহ (সা.)-কে উপহার দিয়েছিলেন 'মিরাজ' বা ঊর্ধ্বগমন।

পবিত্র শবে মিরাজের রাত্রিতে আসলে কি ঘটেছির এ প্রশ্নের জবাব জেনে নিতে পড়ুন নবীজির মেরাজের ঘটনা

নির্ভরযোগ্য ঐতিহাসিক রেফারেন্স

আমুল হুযন এর এই ঘটনাটি ইসলামের নির্ভরযোগ্য প্রায় সব ইতিহাস সীরাত গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

1.      আর-রাহীকুল মাখতূম: সীরাতের এই বিখ্যাত গ্রন্থে নবুওয়তের দশম বর্ষের বয়কট পরবর্তী অধ্যায়ে আবু তালিব খাদিজা (রা.)-এর ইন্তেকালের ঘটনা বিস্তারিত এসেছে।

2.      তারীখুত তাবারী: ইসলামের প্রাচীনতম এই ইতিহাস গ্রন্থে আমুল হুযন এর সময়কার মক্কার রাজনৈতিক পরিস্থিতির নিখুঁত বর্ণনা রয়েছে।

3.      সীরাত ইবনে হিশাম: রসূলুল্লাহ (সা.)-এর তায়েফ গমন এবং চাচা আবু তালিবের মৃত্যুর সময়কার কথোপকথন এই গ্রন্থে সংকলিত হয়েছে।

সাধারণ কিছু জিজ্ঞাসা (FAQ)

. আমুল হুযন কত হিজরিতে হয়েছিল?

উত্তর: আমুল হুযন মূলত হিজরতের আগের ঘটনা। এটি নবুওয়তের দশম বর্ষে (৬১৯ খ্রিস্টাব্দে) মক্কায় সংঘটিত হয়েছিল।

. আমুল হুযন এর বছর রসূলুল্লাহ (সা.) কাকে কাকে হারিয়েছিলেন?

উত্তর: এই বছর রসূলুল্লাহ (সা.) তাঁর চাচা আবু তালিব এবং তাঁর প্রথম স্ত্রী হযরত খাদিজা (রা.)-কে হারিয়েছিলেন।

. আমুল হুযন এর কষ্টের পর রসূলুল্লাহ (সা.)-কে কী উপহার দেওয়া হয়েছিল?

উত্তর: এই চরম মানসিক দুঃখ কষ্টের পর আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবীবকে সান্ত্বনা দিতে এবং সম্মানিত করতে অলৌকিক ঐতিহাসিক 'মিরাজ' বা নৈশভ্রমণ উপহার দিয়েছিলেন।

শেষকথা

আমুল হুযন বা দুঃখের বছর আমাদের মনে করিয়ে দেয় যে, আল্লাহর প্রিয় বান্দা এবং খোদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও দুনিয়াবি জীবনে চরম পরীক্ষা শোকের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই জীবনে দুঃখ-কষ্ট আসলে ভেঙে না পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল রাখাই প্রকৃত মুমিনের দায়িত্ব।

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আমুল হুযন কি এবং এর পেছনের ইতিহাস সম্পর্কে আপনারা একটি স্বচ্ছ গভীর ধারণা পেয়েছেন। লেখাটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাস জানার সুযোগ করে দিন।

আমুল হুযন বা Year of Sorrow সম্পর্কে Wikipedia এর বক্তব্য ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu